ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর জেলা প্রশাসকের কাছ থেকে বাবার স্মৃতিচিহ্ন উপহার পেয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের (প্রথম পর্যায়) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে ) আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে উপহার দেন ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কর্তৃক গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধনের স্মৃতিবিজড়িত নামফলকের একটি রেপলিকা ক্রেস্ট।

স্মারকটিতে উৎকীর্ণ ছিল— “গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম।”

ঐতিহাসিক সেই স্মারক হাতে নেওয়ার পর প্রধানমন্ত্রী কিছু সময়ের জন্য আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিতদের ভাষ্য, বাবার স্মৃতিবিজড়িত নিদর্শনটি হাতে নিয়ে তিনি গভীর আবেগে আপ্লুত হন। প্রায় ৪৮ বছর আগের সেই ঐতিহাসিক মুহূর্ত যেন ফিরে আসে বর্তমানের আয়োজনে।

জানা যায়, স্মারকটি গ্রহণের পর প্রধানমন্ত্রী জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন একটি স্মৃতি সংরক্ষণ ও উপহার দেওয়াকে তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর জেলা প্রশাসকের কাছ থেকে বাবার স্মৃতিচিহ্ন উপহার পেয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬