ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারকে ১ কোটি ১৫ লাখ টাকার চেক বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের আর্থিক সহায়তা প্রদান ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। একই সঙ্গে ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা, যানজট নিরসন ও সার্বিক সড়ক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) গাজীপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

আলোচনা সভায় জেলা প্রশাসক সড়কে শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং মানসম্মত হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এবং বলেন জনসচেতনতা বৃদ্ধি ও আইন বাস্তবায়ন জোরদার করা গেলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

সভা শেষে গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে মোট ১ কোটি ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া এসব চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ’র স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারকে ১ কোটি ১৫ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় ০৬:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬