ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব ভূমি সেবায় শ্রেষ্ঠ সদর এসিল্যান্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় নাগরিকদের জন্য আধুনিক, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় ১০টি স্টলের মাধ্যমে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমিসেবা গ্রহণসহ নানা বিষয়ে সরাসরি সেবা ও পরামর্শ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস এবং টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই এ ধরনের মেলার মূল লক্ষ্য।

মেলায় অংশগ্রহণকারী ১০টি স্টলের মধ্যে শ্রেষ্ঠ ভূমিসেবা প্রদানকারী হিসেবে প্রথম স্থান অর্জন করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস। দ্বিতীয় স্থান অর্জন করে গাজীপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিস এবং তৃতীয় স্থান লাভ করেন টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক।

মেলায় আগত সেবা প্রত্যাশীরা তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মেলার মাধ্যমে নাগরিকদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, ১৬১২২ হেল্পলাইন এবং অনলাইন ভূমি সেবা পোর্টাল সম্পর্কে সচেতন করা হয়েছে। পাশাপাশি ঘরে বসে বিভিন্ন ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়াও প্রদর্শন করা হয়।

গত ১৯ মে শুরু হওয়া এ ভূমিসেবা মেলায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপ্ত, জনবান্ধব ভূমি সেবায় শ্রেষ্ঠ সদর এসিল্যান্ড

আপডেট সময় ০৬:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬