ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শতাধিক অস্বচ্ছল ও দুঃস্থ  নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে কর্মমুখী উদ্যোগের কোনো বিকল্প নেই। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর শক্তি। নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ দুটোই এগিয়ে যাবে।”

বিশেষ অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বর্তমান বাস্তবতায় নারীদের ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করা জরুরি। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন নারীদের অর্থনৈতিক মুক্তির পথকে আরও সহজ করবে।”

বিশেষ অতিথি রিয়াজুল হান্নান বলেন, “দরিদ্র ও অসহায় নারীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। জেলা পরিষদের এ মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। আমরা চাই নারীরা কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই নিজেদের ভাগ্য গড়ুক।”

সভাপতির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “গাজীপুর জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। জেলা পরিষদের এ উদ্যোগে উপকারভোগীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শতাধিক অস্বচ্ছল ও দুঃস্থ  নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় ১২:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬