ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টঙ্গী সাতাইশ ধরপাড়ায় উন্নয়ন কাজের তদারকিতে সিইও সোহেল হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

মো. রাকিব হোসেনঃ গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০ মে সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ ধরপাড়ায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের দুটি ১৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশে এলাকার রাস্তা, ড্রেন ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

পরিদর্শনকালে তিনি চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, নির্মাণমান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যাতে সকল প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টঙ্গী সাতাইশ ধরপাড়ায় উন্নয়ন কাজের তদারকিতে সিইও সোহেল হাসান

আপডেট সময় ০৭:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬