ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী Logo গাজীপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম

গাজীপুর সিটি কর্পোরেশনর উদ্যোগে প্রতিবন্ধী দু’জনকে হুইলচেয়ার উপহার দিলেন প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো গাজীপুর সিটি কর্পোরেশন। শারীরিকভাবে অসহায় ও চলাচলে অক্ষম দুই ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাদের হাতে হুইলচেয়ার তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক।

সোমবার (১৮ মে) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রতিবন্ধী ইব্রাহিম ও সুফিয়া বেগমকে দুটি হুইলচেয়ার আনুষ্ঠানিকভাবে তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

এ সময় প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতারও অংশ। গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক সেবার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া, কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার,
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাসহ নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিটি কর্পোরেশনের এমন মানবিক উদ্যোগে উপকারভোগী ও উপস্থিত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনর উদ্যোগে প্রতিবন্ধী দু’জনকে হুইলচেয়ার উপহার দিলেন প্রশাসক

আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬