ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার
নাগরিক দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে নানা আয়োজন

গাজীপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা এবং ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দির প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী দিনে সকাল ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। পাশাপাশি তিন দিনব্যাপী চলবে ভূমিসেবা কার্যক্রমের প্রদর্শনী ও তাৎক্ষণিক সেবা প্রদান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া

মেলার দ্বিতীয় দিন ২০ মে কুইজ প্রতিযোগিতা ও গণশুনানির আয়োজন করা হয়েছে। তৃতীয় ও শেষ দিন ২১ মে অনুষ্ঠিত হবে সেমিনার এবং বিকেলে সমাপনী অনুষ্ঠান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকারের চলমান কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতেই এ আয়োজন। মেলায় আগত সেবাপ্রত্যাশীরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য গ্রহণের সুযোগ পাবেন।

ভূমিসেবা মেলা-২০২৬ এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

নাগরিক দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে নানা আয়োজন

গাজীপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

আপডেট সময় ০৫:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬