ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সিটির ব্যাপক সৌন্দর্যবর্ধন কর্মসূচি, বর্জ্য সরিয়ে ফুল-সবুজে সাজছে নগরী

মোঃ রাকিব হোসেনঃ গাজীপুর নগরকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায়, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম জোরেশোরে এগিয়ে চলছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, আব্দুল্লাহপুর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প এলাকার দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ করে সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনাতে বিআরটি লেনের পরিত্যক্ত কাউন্টারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছে। শুধু গাছ লাগিয়েই থেমে নেই কর্তৃপক্ষ—চারাগুলো টিকিয়ে রাখতে প্রতিদিন নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যার কাজও চলছে। একই সঙ্গে সড়কের মিডিয়ান পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং নতুন সবুজায়নের মাধ্যমে পুরো নগরীর পরিবেশ আরও মনোরম ও দৃষ্টিনন্দন করে তুলতে চলছে ব্যাপক কার্যক্রম।

শুধু তাই নয়, আব্দুল্লাহপুর থেকে কাশিমপুর, কোনাবাড়ী হয়ে টাঙ্গাইল সীমান্ত পর্যন্ত সড়কের দুই পাশে দিনরাত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। ময়লা অপসারণ, আগাছা পরিষ্কার, মিডিয়ান ও সড়কদ্বীপে ফুলের গাছ লাগানোসহ নানা উন্নয়নমূলক কাজ এখন দৃশ্যমান।

গাজীপুর সিটি করপোরেশনের এই পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নগরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

নগরবাসীর প্রত্যাশা, চলমান এ কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুর একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে নতুন পরিচয়ে গড়ে উঠবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সিটির ব্যাপক সৌন্দর্যবর্ধন কর্মসূচি, বর্জ্য সরিয়ে ফুল-সবুজে সাজছে নগরী

আপডেট সময় ০২:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬