ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা ও সবুজায়নে গাজীপুর সিটির জোরালো কার্যক্রম, বদলে যাচ্ছে সড়কের চিত্র

মো. রাকিব হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা বাস্তবায়নে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, খোলা জায়গা পরিষ্কার, আগাছা নিধন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের ব্যাপক কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। মহাসড়কের সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে একযোগে চলছে এই কর্মসূচি।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার-এর সরাসরি নির্দেশনা এবং প্রধান নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান-এর তত্ত্বাবধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মহাসড়কের দুই পাশে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ, অব্যবহৃত খোলা স্থান পরিষ্কার, আগাছা ও ঝোপঝাড় নিধনের পাশাপাশি মিডিয়ান ও সড়কদ্বীপে ফুল ও শোভাবর্ধক গাছ লাগিয়ে সবুজ পরিবেশ তৈরির কাজ দৃশ্যমান হয়েছে।

আব্দুল্লাহপুর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প এলাকার দীর্ঘদিনের জমে থাকা যত্রতত্র বর্জ্য অপসারণ, খোলা জায়গা পরিষ্কার, আগাছা নিধন এবং সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনতে চলছে ব্যাপক অভিযান। একই সঙ্গে মিডিয়ান পরিচর্যা, সড়কদ্বীপ সংস্কার এবং ফুলের গাছ রোপণের মাধ্যমে মহাসড়কজুড়ে তৈরি হচ্ছে মনোমুগ্ধকর সবুজ পরিবেশ।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক গাজীপুর।”

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ময়লা অপসারণ নয়—পরিবেশ রক্ষা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং পথচারী ও যাত্রীদের জন্য মনোরম পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রশাসনের এমন সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং সচেতন মহল। তাদের প্রত্যাশা—এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে খুব দ্রুতই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী গাজীপুর নতুন রূপে আত্মপ্রকাশ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা ও সবুজায়নে গাজীপুর সিটির জোরালো কার্যক্রম, বদলে যাচ্ছে সড়কের চিত্র

আপডেট সময় ০৫:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬