
গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণ। এবারের নির্বাচনে সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তায় বেশ এগিয়ে রয়েছেন কর্মঠ নেতা মোঃ জামাল উদ্দিন।
নির্বাচনী গণসংযোগকালে মোঃ জামাল উদ্দিন তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরছেন। তিনি জানান, নির্বাচিত হতে পারলে তিনি একটি আধুনিক, বৈষম্যহীন এবং গতিশীল সংগঠন গড়ে তুলতে কাজ করবেন। সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা আনাই তার মূল লক্ষ্য।
বিগত কয়েকদিন ধরে তিনি সমিতির ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং নিজের পরিকল্পনা ব্যক্ত করছেন। সাধারণ সদস্যদের মতে, জামাল উদ্দিন একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত, যা তাকে নির্বাচনী দৌড়ে সুবিধাজনক অবস্থানে রেখেছে।
গণসংযোগকালে মোঃ জামাল উদ্দিন বলেন: “আমি এই সমিতির সকল সদস্যের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। আপনাদের সেবা করার সুযোগ পেলে আমি এই সমিতিকে একটি শক্তিশালী ও মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাব।
নিজস্ব সংবাদ : 










