ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

উন্নয়ন ও অভিজ্ঞতায় আস্থা: গাজীপুর সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে মজিবুর- সম্পাদক পদে মিলন এগিয়ে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের পেশাদারিত্ব বজায় রাখা এবং সাধারণ সদস্যদের কল্যাণে দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্বের ওপরই আস্থা রাখতে চান সাধারণ দলিল লেখকরা। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মজিবুর রহমান মোক্তার এবং সাধারণ সম্পাদক পদে হাসিম উদ্দিন আহাম্মদ মিলনের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

সাধারণ সদস্যদের মতে, মজিবুর রহমান মোক্তারের দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ নিজস্ব জমিতে সমিতির ভবন ও আধুনিক অফিস ব্যবস্থাপনা নিশ্চিত হয়েছে। ২৬নং ওয়ার্ডের মারিয়ালীতে দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয় স্থাপনকে তারা সমিতির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখছেন। এর ফলে সাধারণ দলিল লেখকদের বসার সুব্যবস্থা এবং কাজের পরিবেশ উন্নত হয়েছে।

নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটাররা বলছেন, সাব-রেজিস্ট্রি অফিসের জটিল প্রশাসনিক বিষয়গুলো সামাল দিতে মজিবুর রহমান মোক্তার ও হাসিম উদ্দিন আহাম্মদ মিলনের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তারা কেবল নেতা নন, বরং যেকোনো সংকটে দলিল লেখকদের অভিভাবক হিসেবে কাজ করেছেন। বিশেষ করে নকল নবীশ ও ভেন্ডারদের অধিকার আদায়ে তাদের বলিষ্ঠ ভূমিকা সর্বজনবিদিত।

নির্বাচন প্রসঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসিম উদ্দিন আহাম্মদ মিলন বলেন, “নির্বাচন এলে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালায়। কিন্তু সাধারণ ভোটাররা জানেন কারা তাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমরা অতীতেও সদস্যদের কল্যাণে কাজ করেছি এবং আগামীতে জয়ী হয়ে এই সমিতিকে একটি মডেল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

৩৭৮ জন ভোটারের এই নির্বাচনে মজিবুর-মিলন পরিষদ তাদের কাজের রেকর্ড এবং পরিচ্ছন্ন ইমেজের কারণে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটারদের দাবি, ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়ি নয় বরং কর্মের মূল্যায়ন করেই তারা আগামী ৯ মে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

উন্নয়ন ও অভিজ্ঞতায় আস্থা: গাজীপুর সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে মজিবুর- সম্পাদক পদে মিলন এগিয়ে

আপডেট সময় ১০:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬