ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে টিএ-১৩ এর ১ম বর্ষ ক্লাসের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের টিএ-১৩ (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) এর প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান। রোববার (৩ মে) সকাল ৯টায় কলেজের একাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জোবায়দা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা. আমিনুল ইসলাম।

অতিথিরা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা চিকিৎসা শিক্ষায় মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং মানবসেবার মানসিকতার বিকল্প নেই।

অনুষ্ঠানে চিকিৎসা শিক্ষায় বিশেষ অবদান এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ কয়েকজন চিকিৎসক ও মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা তাদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও অধ্যবসায় ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি নবীন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, যা দিনটির আয়োজনে যুক্ত করে ভিন্নমাত্রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে টিএ-১৩ এর ১ম বর্ষ ক্লাসের উদ্বোধন

আপডেট সময় ০৯:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬