ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

ছুটির দিনেও জলাবদ্ধতা নিরসনে কাজ করছে গাজীপুর সিটি করপোরেশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর টঙ্গী সাতাই ও গাজীপুরা এলাকার বিভিন্ন সড়কে শুক্রবার (১ মে) ছুটির দিনেও জলাবদ্ধতা নিরসনে কাজ করছে গাজীপুর সিটি করপোরেশন।

সিটি করপোরেশন সূত্র জানায়, বৃষ্টির কারণে সড়কের গুরুত্বপূর্ণ অংশে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনের তদারকিতে সংশ্লিষ্ট এলাকায় জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টি অব্যাহত থাকলেও জলাবদ্ধতা দ্রুত নিরসনে কাজ চলবে। নগরবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

ছুটির দিনেও জলাবদ্ধতা নিরসনে কাজ করছে গাজীপুর সিটি করপোরেশন

আপডেট সময় ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬