ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (০১ মে) উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ স্লোগানে আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি সভাপতিত্ব করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “একটি নতুন ভোরের প্রত্যাশা করছি আমরা—যে ভোর আসবে সুস্থ ও কর্মক্ষম শ্রমিকদের হাত ধরে। শ্রমিকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, “ইসলামসহ সব ধর্মেই শ্রমিকের ন্যায্য মজুরি যথাসময়ে পরিশোধের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে শ্রমিক ও মালিক উভয় পক্ষ সচেতন হলে একটি নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।”

আলোচনা সভায় কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের পরিচালক মিনু আফরোজ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এম. এম. মামুন-অর-রশিদ।

এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালন

আপডেট সময় ০১:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬