ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে দপ্তর প্রধানদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া রবিবার (২৯ মার্চ) সকালে জেলার সকল দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজিরসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকল দপ্তরকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সভায় উপস্থিত দপ্তর প্রধানদের উদ্দেশ্যে তিনি আরও নির্দেশনা দেন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজ দ্রুত ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। পাশাপাশি সরকারি সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং জেলা প্রশাসকের দিকনির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে জেলা প্রশাসক গাজীপুরকে একটি উন্নত, সুশৃঙ্খল ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে দপ্তর প্রধানদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় ০২:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬