ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরের বাসনে পুলিশ পরিচয়ে প্রতারণা: যুবক গ্রেফতার, উদ্ধার ওয়াকিটকি ও ভুয়া আইডি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া উত্তরপাড়া এলাকা থেকে মাইদুল ইসলাম মামুন (২১) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি কাউনিয়া উপজেলা এলাকার উদয়নারায়ণ মাছহাড়ী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের ভোগড়া উত্তরপাড়ায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে একটি ওয়াকিটকি, পুলিশের পোশাক ও একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় মুদি দোকানদার জহিরুল ইসলামের কাছ থেকে একাধিকবার বাকিতে প্রায় ৬ হাজার টাকার পণ্য নিয়েছিলেন।

পরে পাওনা টাকা চাইলে তা পরিশোধ না করে পুনরায় পণ্য নেওয়ার চেষ্টা করলে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি যাচাই করে স্থানীয়রা নিশ্চিত হন যে তিনি প্রকৃত পুলিশ সদস্য নন। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাংলাদেশ পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে চুরি ও প্রতারণাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরের বাসনে পুলিশ পরিচয়ে প্রতারণা: যুবক গ্রেফতার, উদ্ধার ওয়াকিটকি ও ভুয়া আইডি

আপডেট সময় ০৪:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬