ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সিটির টঙ্গী ও পূবাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন

গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিটির প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। শনিবার মহানগরের একাধিক এলাকায় পরিদর্শনকালে তিনি অঞ্চল–০১ এর টঙ্গী জোনের প্রত্যাশা মাঠ সংলগ্ন সড়ক এবং ৫২ নম্বর ওয়ার্ডের টঙ্গীর প্রত্যাশা আবাসন প্রকল্প এলাকায় চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ২০ ফুট প্রশস্ত একটি সড়ক এবং ৩০ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণের দাবি জানানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় ক্ষেত্রসমীক্ষা পরিচালনা করে কাজটির বাস্তবায়নযোগ্যতা যাচাই করার নির্দেশনা দেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে কাজটি বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

পরে তিনি অঞ্চল–০২ এর পুবাইল জোনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় পুবাইল থানাধীন নিমতলি সড়কে নির্মাণাধীন দুই ভেন্টবিশিষ্ট বক্স কালভার্টের কাজ পরিদর্শন করেন এবং পুবাইলের মেঘডুবি এলাকায় ৬০ ফুট সংযোগ সড়ক নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করেন।

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার নির্দেশনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সিটির টঙ্গী ও পূবাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন

আপডেট সময় ০৫:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬