ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

অপরাধ দমনে কঠোর অবস্থানে গাজীপুর সদর মেট্রো থানা, ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে ধারাবাহিক অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানার উদ্যোগে ধারাবাহিক সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর থানার বিভিন্ন এলাকায় একাধিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ছিনতাইকারী ও মাদকসেবীসহ উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ছয়জন ছিনতাইকারী এবং ৩০ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
এছাড়া এর আগে পরিচালিত আরেক দফা অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জিএমপি সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের বিভিন্ন থানায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

অপরাধ দমনে কঠোর অবস্থানে গাজীপুর সদর মেট্রো থানা, ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে ধারাবাহিক অভিযান

আপডেট সময় ০১:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬