ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাসিকের উদ্যোগে গাজীপুর চৌরাস্তায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের ব্যস্ততম এলাকা চৌরাস্তায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে মোল্লা ফাউন্ডেশনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে রাজধানী ও শিল্পাঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এতে গাজীপুর চৌরাস্তাসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের মাঠে নামানো হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে মানুষ নিরাপদে ও স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রাথমিকভাবে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তারা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে গাজীপুর চৌরাস্তাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবেন।

স্থানীয়রা মনে করছেন, ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে যানজট কিছুটা হলেও কমবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাসিকের উদ্যোগে গাজীপুর চৌরাস্তায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

আপডেট সময় ০২:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬