ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে ফগিং করে বিভিন্ন কার্যক্রম শুরু জিসিসি প্রশাসকের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনে দায়িত্ব নেওয়ার পর থেকেই তৎপরতা দেখাচ্ছেন প্রশাসক শওকত হোসেন সরকার। দ্বিতীয় কর্মদিবসেই নগরজুড়ে পরিচ্ছন্নতা, মশক নিধন ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনে নেমেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণ থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক। পরে টঙ্গীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি এবং ভোগড়া বাইপাস এলাকায় ফগার মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ছিটিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিটি কর্পোরেশন পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং মোগরখাল এলাকা ঘুরে দেখেন প্রশাসক। একই দিনে ১৩ নম্বর ওয়ার্ডের কড্ডা লাটি ভাঙ্গা ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরেকটি অবকাঠামো যুক্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব (উপ-সচিব) মো. আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিল, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, টঙ্গী অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শওকত হোসেন সরকার বলেন, শিল্পনগরী হিসেবে গাজীপুরের গুরুত্ব জাতীয় অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক সেবাকে কার্যকর করা হবে অগ্রাধিকারভিত্তিতে।

তার ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় যানজট নিরসন, জলাবদ্ধতা হ্রাস, খাল পুনঃখনন, সড়ক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও সচেতনতা কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন প্রশাসক।

নগরবাসীর প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনার ধারাবাহিক বাস্তবায়ন হলে মহানগরীর নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে ফগিং করে বিভিন্ন কার্যক্রম শুরু জিসিসি প্রশাসকের

আপডেট সময় ০৯:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬