ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

নিরঙ্কুশ বিজয়ের পর নেতৃত্বের মুকুট: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

তারেক রহমান-এর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের পথে এগোল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় দলীয় সদস্যদের উপস্থিতিতে তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্তটি গৃহীত হয়। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই সংসদীয় দলের বৈঠকে তাকে সংসদ নেতা নির্বাচনের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে তা সমর্থন করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই সংসদীয় দলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার বিএনপি জোট থেকে নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে সংসদীয় কার্যক্রম শুরুর প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দলীয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন ও দায়িত্ব বণ্টন নিয়ে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত এই সরকার দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন দিকনির্দেশনা দেবে—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

নিরঙ্কুশ বিজয়ের পর নেতৃত্বের মুকুট: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৭:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬