ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী
বদলে গেল রাজনৈতিক সমীকরণ

গাজীপুর-২ এ ধানের শীষের ঝড়, ৪৯ হাজার ভোটে রনির ঐতিহাসিক জয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষের ঝড় তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। বিপুল ভোটের ব্যবধানে জয় তুলে নিয়ে তিনি বদলে দিয়েছেন আসনের রাজনৈতিক সমীকরণ। চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নাসের খান (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯২ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৬৯ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৩ হাজার ৫৫৭ ভোট। সব কেন্দ্রের ফল একত্রিত ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা রনিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। দিনভর কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ—সব শ্রেণির মানুষের উপস্থিতিতে ছিল উৎসবের আমেজ। নিজ গ্রামের সালনা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন রনি।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন। বড় কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে।

শিল্পাঞ্চল অধ্যুষিত ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজীপুর-২ আসনে এমন বড় ব্যবধানের জয়কে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধান ভবিষ্যৎ রাজনীতির জন্য শক্ত বার্তা বহন করছে।

ফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণে মুখর হয়ে ওঠে পুরো আসন।

বিজয়ের পর রনি বলেন, আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। জনগণ তাদের সিদ্ধান্ত দিয়েছেন-আমি কৃতজ্ঞ। “আমি দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি হয়ে কাজ করব। গাজীপুর-২ আসনের উন্নয়ন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধান ও মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।

রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—গাজীপুর-২ এ ধানের শীষের এই দাপুটে জয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

বদলে গেল রাজনৈতিক সমীকরণ

গাজীপুর-২ এ ধানের শীষের ঝড়, ৪৯ হাজার ভোটে রনির ঐতিহাসিক জয়

আপডেট সময় ০৪:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬