ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের বিশেষ অভিযান: জাল নোট ও সরঞ্জামসহ তিনজন আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে র‍্যাব-১ এর অভিযানে একটি জাল টাকার কারখানা উন্মোচন করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ জাল নোট, প্রিন্টেড কাগজ ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামক ভবনের ৫ম তলায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযুক্তদের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার জাল নোট, পেপারে প্রিন্টেড অবস্থায় আরও ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আরিফ রায়হান, রুবেল মিয়া ও মো. জাহিদুল ইসলাম সবুজ।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. রাকিব হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “আসন্ন ধর্মীয় উৎসব, রমজান, ঈদ ও পূজাকে কেন্দ্র করে জাল টাকা সরবরাহ রোধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের বিশেষ অভিযান: জাল নোট ও সরঞ্জামসহ তিনজন আটক

আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬