ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে দুই সন্তান সাথে নিয়ে ট্রেনের নিচে মায়ের আত্মহত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

গাজীপুরে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে পড়ে এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া এলাকায় একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশুও তার সন্তান বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া ফটপাড় এলাকায় রেললাইনের ওপর ওই নারী দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে এলে একটি শিশু সরে যাওয়ার চেষ্টা করে। তবে মা তাকে ধরে রাখেন। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এক নারী দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনার পেছনের কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে দুই সন্তান সাথে নিয়ে ট্রেনের নিচে মায়ের আত্মহত্যা

আপডেট সময় ০৪:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬