ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর-২ আসনে প্রচারণার প্রথম দিনেই বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি জনজোয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনটি রূপ নেয় বড় ধরনের গণসংযোগে। টঙ্গী, সালনা ও জয়দেবপুর বাজার, বাসস্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ স্থানে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জয়দেবপুর শহরের বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় প্রচারণা জোরদার হয়। লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে কুশল বিনিময় এবং হাত মেলানোর মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে, যা এক পর্যায়ে জনসমাবেশের রূপ নেয়।

প্রচারণার সময় এম. মঞ্জুরুল করিম রনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ছিল এবং মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। বর্তমান প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পিতার স্মৃতিচারণ করে রনি বলেন, অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুরের সংসদ সদস্য, মন্ত্রী এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে এলাকার অবকাঠামো ও নাগরিক উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। সেই অভিজ্ঞতা ও আদর্শ অনুসরণ করেই তিনি গাজীপুরকে পরিকল্পিত ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চান বলে জানান। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. শহীদুজ্জামান, আহমদ আলী রুশদি, মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. মেহেদী হাসান এলিস, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, অ্যাড. আব্দুস সালাম, মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, মেট্রো সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, অ্যাড. নাসির উদ্দিন, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, জমিয়াতে ইসলামের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সদর থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রচারণার প্রথম দিনেই সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ গাজীপুর-২ আসনে নির্বাচনী মাঠে বাড়তি গতি এনেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর-২ আসনে প্রচারণার প্রথম দিনেই বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি জনজোয়ার

আপডেট সময় ১০:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬