ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাংবাদিকতার নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণঃ এম. মঞ্জুরুল করিম রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, সাংবাদিকরাই জাতির বিবেক এবং সমাজের দর্পণ। গণতন্ত্র রক্ষা এবং জনগণের আস্থা অর্জনে তাদের দায়িত্ব অপরিসীম।

বুধবার (২১ জানূয়ারি) গাজীপুরের ছুটি রিসোর্টে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত ফ্যামিলি ডে–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রনি এসব কথা বলেন।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক ও কিশোর উন্নয়ন কেন্দ্রের সুপারিনটেনডেন্ট এমরান খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের সদস্যদের জন্য দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনমূলক ইভেন্টের আয়োজন করা হয়। নারীদের জন্য পৃথক ইভেন্ট এবং র‌্যাফেল ড্রও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও ছিল।

মঞ্জুরুল করিম রনি আরও বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জনগণ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট প্রত্যাশা করছে। সাংবাদিকদের সততা এবং দায়িত্বশীলতা এই নির্বাচনের সাফল্য নির্ধারণ করবে।

এসময় রনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, দীর্ঘ নির্যাতন ও স্বৈরাচারের পর দেশে গণতান্ত্রিক ধারার প্রত্যাবর্তন ঘটেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন। বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সদস্যরা সপরিবারে অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাংবাদিকতার নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণঃ এম. মঞ্জুরুল করিম রনি

আপডেট সময় ০৮:৩৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬