ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গণভোটে ‘হ্যাঁ’ ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: ফয়েজ আহমদ তৈয়্যব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণভোট–২০২৬ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বারবার জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার নিজেই নির্বাচন কমিশন গঠন করে, নির্বাচন পরিচালনা করে এবং শেষ পর্যন্ত ক্ষমতাও ধরে রাখে—এই ব্যবস্থায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, এই রাজনৈতিক বৃত্ত ভাঙতেই গণভোট একটি গুরুত্বপূর্ণ মোড়। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, সংসদের দায়িত্ব আইন প্রণয়ন করা এবং নির্বাহী বিভাগের কাজ উন্নয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা। কিন্তু বর্তমান কাঠামোয় নির্বাহী ও আইন বিভাগের ক্ষমতা একই কেন্দ্রে জমা হওয়ায় ভারসাম্য নষ্ট হয়েছে। এর ফলে সংসদে স্বাধীন মত প্রকাশ ও কার্যকর নজরদারি ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গণভোট–২০২৬ এই সংকট থেকে বেরিয়ে আসার একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে, যেখানে সংসদ নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের ক্ষমতা সরাসরি জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে।

‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন—ভোটের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তাঁরা গণভোট ও আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক প্রস্তুতি ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, দেশ একটি অত্যান্ত গুরুত্বপূর্ন সময় পার করছে। গণঅভ্যুথানের পর থেকে আমরা দেশকে আমরা একটি পরিবর্তানের স্বপ্ন দেখছি।নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ঝুকিপূর্ণ কেন্দ্রের তালিকা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মাধ্যমে প্রত্যেকেটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে তা বাস্তবায়ন করা হবে।

মুহাম্মদ সোহেল হাসান আরো বলেন, ইতোমধ্যে গণভোটের বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ৪০ হাজার রঙ্গীন লিফলেট বিতরণ, ২১ টি বিলবোর্ড স্থাপন, নগরভবনের প্রধান কার্যালয়ের সামনে বড় ১টি ইলেকট্রনিক বিলবোর্ড স্থাপন করে ২৪ ঘন্টা প্রচারণামূলক ভিডিও প্রচার করছি। স্থানীয় শিল্পীদলের সমন্বয়ে দল গঠন করে একটি সুসজ্জিত ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে একযোগে প্রচরাণা চালাচ্ছি। তাছাড়া আঞ্চলিক কার্যালয় ও ওয়ার্ড পর্যায়ে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ গাজীপুরের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গণভোটে ‘হ্যাঁ’ ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেট সময় ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬