ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুর-২: বিএনপির শৃঙ্খলা অটুট – সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার রনির সাথে ঐক্যের বার্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গাজীপুর-২ আসনে বিএনপির শৃঙ্খলা, ঐক্য ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অঙ্গীকারের একটি সুস্পষ্ট উদাহরণ স্থাপন করা হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সরাসরি উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সালাউদ্দিন সরকার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কাছে লিখিত আবেদন জমা দিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। এসময় গাজীপুর মহানগর বিএনপিসহ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রেখে সালাউদ্দিন সরকার এই দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বলেন, “আমি বিএনপির একজন কর্মী হিসেবে সবসময় দলীয় শৃঙ্খলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেই। দলের বৃহত্তর স্বার্থ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতেই আমি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছি। এখানে ব্যক্তিগত কোনো বিষয় মুখ্য নয়।”

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেন, “দলের নির্দেশনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রেখে সালাউদ্দিন সরকার তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এটি গাজীপুর-২ আসনে বিএনপির ঐক্য, সংগঠন ও শৃঙ্খলার শক্তি আরও দৃঢ় করেছে। এই ঐক্যই আমাদের আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী লড়াইয়ের প্রধান শক্তি। আমরা একটি পরিবার হিসেবে কাজ করব এবং চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনের বিজয় উপহার দেব।”

দলীয় সূত্র জানিয়েছে, এই প্রত্যাহার প্রক্রিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব বিধি-বিধান মেনে সম্পন্ন হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গাজীপুর-২ আসনে বিএনপির এই দৃঢ় ঐক্য ও শৃঙ্খলা দলের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুর-২: বিএনপির শৃঙ্খলা অটুট – সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার রনির সাথে ঐক্যের বার্তা

আপডেট সময় ০৭:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬