ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

অপরাধ দমনে জিএমপির বিশেষ চেকপোস্টে জব্দ ১৮ মোটরসাইকেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা জোরদার করতে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশ কমিশনার ইসরাফিল হাওলাদারের নির্দেশনায় শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে একযোগে এ অভিযান চালানো হয়।

জিএমপি সূত্র জানায়, নগরীর প্রবেশ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ১৪টি চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে ৩৯৩টি যানবাহন তল্লাশি করা হয়, যার মধ্যে ৫৬২টি মোটরসাইকেল পরীক্ষা করা হয়। কাগজপত্র ও বৈধতা যাচাই শেষে ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে ১৮ জনকে আটক করা হয়। পাশাপাশি মোটরসাইকেল সংক্রান্ত বিভিন্ন মামলায় ৪০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জয়দেবপুর বাসস্ট্যান্ড, চান্দনা চৌরাস্তা, সালনা, টঙ্গী বাজার ফ্লাইওভারসহ মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় পুলিশ সদস্যরা যানবাহন তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাফিল হাওলাদার বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা জিএমপির সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধ দমনে জিএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গাজীপুরকে একটি নিরাপদ ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতেই পুলিশের এই তৎপরতা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

অপরাধ দমনে জিএমপির বিশেষ চেকপোস্টে জব্দ ১৮ মোটরসাইকেল

আপডেট সময় ০৯:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬