ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ব্রিতে সাতদিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাতদিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪–২৫’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুরে ব্রি সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভুইয়া।

সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ব্রির গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত এবং ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে গবেষণা আরও জোরদার করা হয়েছে।

কর্মশালায় ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরি ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে ধান গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে অর্জন ও অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বর্তমানে দেশের প্রায় ৭০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত ধানের জাতের চাষাবাদ হচ্ছে, যা থেকে দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৮০ শতাংশ আসে। এ পর্যন্ত ব্রি আটটি হাইব্রিডসহ মোট ১২১টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণসম্পন্ন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ব্রিতে সাতদিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা উদ্বোধন

আপডেট সময় ১১:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬