ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর প্রেস ক্লাবের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

গাজীপুর প্রেস ক্লাব-এর নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ক্লাবের সদস্যপদে নবনির্বাচিত ৪৩ জন সাংবাদিককে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

শনিবার (১০ জানুয়ারি) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য মাজহারুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে পারলেই সাংবাদিকরা সমাজের অনিয়ম ও অবিচার তুলে ধরতে সক্ষম হবেন। নবীন সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ এবং প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিবৃন্দ নবাগত সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ফারদিন ফেরদৌস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য শাহ শামসুল হক রিপন। এ সময় ক্লাবের সদস্যসহ সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গাজীপুর প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবাগত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর প্রেস ক্লাবের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬