ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, যুবক আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরার বাড়ির ভাড়াটিয়া মো. রতন (৩৩)কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রতন লালমনিরহাট জেলার সদর থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

অভিযানকালে রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ‘MI911 AI U.S ARMY’ লেখা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র রাখার তথ্য পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়। উদ্ধার করা অস্ত্র থানায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, যুবক আটক

আপডেট সময় ০১:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬