ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

সাংবাদিক সরু মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও দৈনিক গাজীর দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মরহুম সরু মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৫ জানুয়ারি) দুপুরে মরহুম সরু মিয়ার পরিবারবর্গের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজে তাঁর অনন্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য,এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহ্ শামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মোস্তাফিজুর রহমান টিটু, খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক কমিটির সদস্য, ফারদিন ফেরদৌস, সাবেক সহ-সভাপতি, মোঃ রেজাউল বারী বাবুল, বাংলা ভূমির সম্পাদক, নজরুল ইসলাম আজহার।

বক্তারা বলেন মরহুম সরু মিয়া ছিলেন একজন সৎ, সাহসী ও নীতিবান সাংবাদিক, যিনি আজীবন সত্য ও জনস্বার্থের পক্ষে নির্ভীক ভূমিকা পালন করেছেন। গাজীপুরের সাংবাদিকতা অঙ্গনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর অবদান আজও পথনির্দেশক হয়ে আছে।

আলোচনা সভায় আবেগঘন কণ্ঠে স্মৃতিচারণ করেন মরহুমের মেয়ে নার্গিস আক্তার নিগার ও কনিষ্ঠ ছেলে রুহুল আমিন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও আর টিভির স্টাফ রিপোর্টার আজহারুল হক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

সাংবাদিক সরু মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৬:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬