ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

গাজীপুরে এতিম শিশুদের মাঝে সিটি কর্পোরেশনের শীতবস্ত্র বিতরণ

হাড়কাঁপানো শীতে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে জয়দেবপুর গোরস্থান এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জয়দেবপুর গোরস্থান এতিমখানা পরিদর্শনকালে আনুষ্ঠানিকভাবে ৫০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নির্বাহী প্রকৌশলী মো. লেহাজ উদ্দিন, এতিমখানা মাদ্রাসার সুপারসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণ শেষে সচিব আমিন আল পারভেজ বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর নির্দেশে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের তত্ত্বাবধানে নগরীর ৫৭টি ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে একযোগে অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মাঝে তিন হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কনকনে শীতে নতুন শীতবস্ত্র পেয়ে এতিম শিশুদের মুখে যে হাসি ফুটে উঠেছে, সেটিই এই কর্মসূচির সার্থকতা। শীতের কষ্ট লাঘবে ভবিষ্যতেও গাজীপুর সিটি কর্পোরেশন অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

গাজীপুরে এতিম শিশুদের মাঝে সিটি কর্পোরেশনের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬