ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি জনগণের শ্রদ্ধা আমরা কখনও ভুলব না: তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার দৃশ্য তাদের পরিবার কখনও ভুলবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে। এই সময়ে দেশ-বিদেশ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তারেক রহমান লিখেছেন, এই কয়েকদিনে তারা আরও উপলব্ধি করেছেন যে, খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতেন। অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীনতার প্রতীক ও নিজের বিশ্বাসে অটল থাকার প্রেরণা, যা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সমাজের নানা স্তরে মানুষের হৃদয় স্পর্শ করেছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রসমূহের সরকারপ্রধান, নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সহমর্মিতা ও সংহতির কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। জানাজায় বিদেশি অতিথিদের উপস্থিতি, শোকবার্তা, সমবেদনার চিঠি ও সামাজিক মাধ্যমে প্রকাশিত অনুভূতিকে তিনি ‘অভূতপূর্ব সম্মান’ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদস্যদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) গার্ড অব অনার ও শেষ সালামকে খালেদা জিয়ার জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেন।

সবশেষে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য তাদের পরিবার কখনও ভুলবে না। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে শোকের এই সময়ে পাশে থাকার জন্য দেশের জনগণসহ সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি জনগণের শ্রদ্ধা আমরা কখনও ভুলব না: তারেক রহমান

আপডেট সময় ০২:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬