ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে টঙ্গীতে সংক্ষিপ্ত খুরুজ শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৩৬৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে বন্ধ থাকা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের খুরুজের জোড় ইজতেমা এবার সীমিত পরিসরে শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি অনুযায়ী আজ শুক্রবার (২ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী খুরুজ কার্যক্রম চলবে, আখেরি দোয়া অনুষ্ঠিত হবে আগামী রবিবার।

সাদ গ্রুপের আপত্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় সমাবেশ বন্ধের সরকারি নির্দেশ থাকার পরও শুরায়ী নেজাম খুরুজ আয়োজনের প্রস্তুতি নেন। পরে সংঘাত এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমিত পরিসরে আয়োজনের অনুমতি দেয়।

শুরায়ী নেজামের মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান জানান, ময়দানের ভেতরে বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমিতভাবে অনুষ্ঠান হচ্ছে। ঢাকার আশপাশের খুরুজে অংশগ্রহণকারী সাথীরা এতে থাকবেন, অন্য জেলার অংশগ্রহণকারীরা নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।

এ সময়ে দেশ-বিদেশ থেকে আগত প্রায় দুই হাজার বিদেশি মেহমানও বাংলাদেশে অবস্থান করছেন। তিন দিনের খুরুজ আনুষ্ঠানিকভাবে রবিবার আখেরি দোয়ার মাধ্যমে শেষ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে টঙ্গীতে সংক্ষিপ্ত খুরুজ শুরু

আপডেট সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬