ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গাজীপুর মহানগর ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগর বিএনপির পার্টি অফিসে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সহসভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুল রহমানসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, দেশনেত্রীর আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে ছাত্রদলের নেতাকর্মীরা আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গাজীপুর মহানগর ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় ০৪:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬