ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়।

দাফন অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় গভীর শ্রদ্ধা ও শোকের আবহে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

এর আগে বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, কূটনৈতিক প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় লাশবাহী গাড়িতে করে সংসদ ভবন এলাকা থেকে জিয়া উদ্যানে নেওয়া হয়।

সমাধিস্থলের নিকট পৌঁছালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি সম্মানিত দল খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে বহন করে নির্ধারিত স্থানে নিয়ে যায়। পরে রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলেন। তিনবারের প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান এই নেত্রীর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

আপডেট সময় ০১:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫