ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান, মনোনয়ন সংগ্রহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৭ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ফরমটি সংগ্রহ করেন।

গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এর আগে এই আসনে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচনে অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছিল।

তবে বিএনপি সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। একই সঙ্গে দলটির জ্যেষ্ঠ নেতারা তাঁকে এই আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে একাধিক আসনে তাঁর প্রার্থিতা দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান, মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫