ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে নার্সারিতে বিষ প্রয়োগে ১০ হাজার চারা ধ্বংস, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর ভুরুলিয়ায় একটি নার্সারিতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ হাজার গাছের চারা ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে ভুরুলিয়া এলাকার প্রমিস নার্সারিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক বাদল বাবু জানান, প্রতিদিনের মতো সকালে নার্সারিতে এসে তিনি দেখতে পান গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, বাগানবিলাসসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা মরে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে চারাগুলো নষ্ট করে দেয়।

বাদল বাবুর দাবি, এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কে বা কারা এমন সর্বনাশ করল, বুঝতে পারছি না। এত বড় ক্ষতি কীভাবে পুষিয়ে উঠবো, জানি না।”

ন্যায়বিচারের আশায় তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

এদিকে নার্সারির কর্মচারী মালু মিয়া বলেন, “চারা রোপণ থেকে শুরু করে এখন পর্যন্ত নিজের সন্তানের মতো করে গাছগুলোর পরিচর্যা করেছি। কিছুদিনের মধ্যেই সব চারা বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। গাছের সঙ্গে এমন শত্রুতা কেন—ভেবে কূল পাচ্ছি না।”

ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে নার্সারিতে বিষ প্রয়োগে ১০ হাজার চারা ধ্বংস, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

আপডেট সময় ১০:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫