ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাসনিম জারা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তিনি দলীয় রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও প্রচার সম্পাদক মুশফিকুস সালেহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. তাসনিম জারা এর আগে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নিতে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র হিসেবেই তিনি ভোটারদের সামনে দাঁড়াতে চান।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, “আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। একটি দলের প্ল্যাটফর্ম থেকে মানুষের সেবা করার স্বপ্ন ছিল। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

দলীয় পদ ছাড়ার ফলে কোনো সুসংগঠিত কর্মীবাহিনী বা রাজনৈতিক সুরক্ষা থাকবে না—এ কথা উল্লেখ করে ডা. জারা বলেন, “আমার একমাত্র ভরসা আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষায় আমি অটল।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রাথমিক শর্ত হিসেবে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ করতে হবে বলে জানান তিনি। রোববার (২৮ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হবে উল্লেখ করে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন ডা. তাসনিম জারা।

রাজনৈতিক সততার দৃষ্টান্ত হিসেবে তিনি আরও ঘোষণা দেন, যারা আগে তাকে দলীয় প্রার্থী ভেবে অনুদান দিয়েছিলেন, তারা চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন। এ উদ্দেশ্যে তিনি একটি বিশেষ অনলাইন ফরমও প্রকাশ করেছেন।

এনসিপির শীর্ষ সারির একজন নেত্রীর হঠাৎ পদত্যাগ এবং রাজধানীর গুরুত্বপূর্ণ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাসনিম জারা

আপডেট সময় ০৩:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫