ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

ত্র‍য়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-২ বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন মঞ্জুরুল করিম রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম মঞ্জুরুল করিম রনি। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তিনি রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের কার্যালয় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দলীয় নেতাকর্মীরা জানান, এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর অঞ্চলের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান। অধ্যাপক এম এ মান্নান শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্বের প্রতীক ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করেই রনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

স্থানীয় বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, রনির নেতৃত্বে গাজীপুর-২ আসনে জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত হবে এবং আসন্ন নির্বাচনে জনগণের রায় বিএনপির পক্ষেই যাবে।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর-২ আসনের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। দল ও জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যাব।

তিনি আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ভোটারদের দোয়া ও ভালোবাসা কামনার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতাও প্রত্যাশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

ত্র‍য়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-২ বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন মঞ্জুরুল করিম রনি

আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫