ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে গাজীপুর–২ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি শ্রদ্ধা নিবেদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

রোববার (৪ জানুয়ারি) শ্রদ্ধা নিবেদন শেষে তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তাঁর আদর্শ অনুসরণ করেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে গাজীপুর–২ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১০:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬