ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

নির্বাচন ঘিরে ‘পরাজিত শক্তির’ বাধা মোকাবিলায় সরকার প্রস্তুত: তথ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি নানা ধরনের বাধা সৃষ্টি করতে পারে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসব বাধা অতিক্রম করেই সামনে এগিয়ে যাবে সরকার।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “ভোটের সময় বিভিন্ন এলাকায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। সরকার আশাবাদী, এসব পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে। এ লক্ষ্যে শুরু থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

গণমাধ্যমে হামলা ও মব সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু ওই অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হয়েছে, বাকি চ্যালেঞ্জগুলোও সরকার সফলভাবে মোকাবিলা করতে পারবে।”

এর আগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকার শুধু সুষ্ঠু ভোটই নয়, বরং জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে গণভোট ও প্রার্থী নির্বাচন দেখতে চায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং সিলেট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

নির্বাচন ঘিরে ‘পরাজিত শক্তির’ বাধা মোকাবিলায় সরকার প্রস্তুত: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬