ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরিজন সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে গাজীপুর ডিসি, মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী Logo গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন Logo বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর ইউনিট কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম Logo গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা, প্রশাসকের কঠোর নির্দেশনা Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রশাসক শওকত হোসেন সরকার Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন Logo গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন Logo গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬ Logo প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ, নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় শনিবার (৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন চূড়ান্ত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীর দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে কোনো ধরনের আইনগত বা প্রশাসনিক অসংগতি পাওয়া যায়নি। ফলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে বগুড়া-৬ আসনে নির্বাচনী রাজনীতি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির শীর্ষ নেতৃত্বের এই আসনে অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে বাড়তি উত্তাপ সৃষ্টি করেছে।

একই সঙ্গে এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে বগুড়া সদর আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরিজন সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে গাজীপুর ডিসি, মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ, নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন

আপডেট সময় ০৭:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬