ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, গণতন্ত্রের অবিচল প্রতীক, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “জাতীয় শোকের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রামী নেত্রী। জীবনের নানা নির্যাতন, মামলা ও বঞ্চনা সত্ত্বেও তিনি দেশ ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন”। তাঁর রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য আরো বলেন, মহান আল্লাহ তায়ালা তাঁকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। পাশাপাশি তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন।
কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান, মসজিদ কমিটির সভাপতি, বিভিন্ন স্কুলের ডিন ও শিক্ষক, বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী এবং মুসল্লিগণ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬