ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

জিএমপির বিশেষ অভিযানে পিকআপে মিলল ৪৮ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে একটি পিকআপ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জিএমপির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গভীর রাতে গাজীপুর সদর থানাধীন শিববাড়ী মোড়ে সাতক্ষীরা হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নীল রঙের একটি পিকআপ ট্রাক তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় পিকআপটির চালক ও মাদক ব্যবসায়ী সোহেল মিয়া (৩২) কে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলার নরসিংদী সদর থানার পশ্চিম দত্তপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপ ট্রাকের মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করত।

জিএমপি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে মহানগরজুড়ে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

জিএমপির বিশেষ অভিযানে পিকআপে মিলল ৪৮ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫