ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী মিয়া কসাই গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

গাজীপুর মহানগরের গাছা থানার পুলিশ বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী মিয়া কসাইকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় এই অভিযান পরিচালনা করে গাছা থানার পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যটি জানান জিএমপি ক্রাইম ডিসি (দক্ষিণ) মোঃ মহিউদ্দিন আহমেদ।

ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া চায়না ফ্যাক্টরীর গলির তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মুসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই-এর ভাড়া কক্ষের তল্লাশি চালায়। এ সময় তার কক্ষে রাখা স্টিলের আলমারিতে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মুসলেম উদ্দিন বরিশালের বাকেরগঞ্জ থানার মৃত জালাল মিয়া ও মৃত রওশন আরা দম্পতির ছেলে। সে ভোটার আইডিতে স্থায়ী ঠিকানা হিসেবে ডিএমপি’র হাতিরঝিল থানার নয়াটোলা, মগবাজার উল্লেখ করেছে। তবে অস্থায়ীভাবে সে গাজী থানা এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করতো।

মামলার প্রেক্ষাপটে গাছা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাদি হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া তার বিরুদ্ধে হাতিরঝিল ও শাহজাহানপুর থানায় মাদক ও অস্ত্র মামলার সন্ধানও পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত মিয়া কসাইকে পরে আদালতে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী মিয়া কসাই গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫