ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী রনির মনোনয়ন দাখিল, আচরণবিধি পালনে প্রশংসা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে তিনি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে মাত্র পাঁচজন দলীয় নেতা উপস্থিত ছিলেন। আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী রনিকে ধন্যবাদ জানান।

মনোনয়ন দাখিলের আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ এলাকায় অবস্থান নেন। এম. মঞ্জুরুল করিম রনি দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধান ফটক পর্যন্ত তাঁর সঙ্গে এলেও আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি মাত্র পাঁচজন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন এবং গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর-২ আসনের ভোটারদের আস্থা অর্জনের মাধ্যমে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দেওয়া হবে। একই সঙ্গে তিনি এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী রনির মনোনয়ন দাখিল, আচরণবিধি পালনে প্রশংসা

আপডেট সময় ০২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫