ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার
গাজীপুরে ইউসেপ জব ফেয়ার

দেশের উন্নয়নের প্রধান শক্তি দক্ষ যুবসমাজ: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। দক্ষতা ও যোগ্যতাই টেকসই কর্মসংস্থানের মূল ভিত্তি। দেশের প্রায় ৪ কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

শনিবার (২৭ ডিসেম্বর) গাজীপুরের সালনায় ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়ন আয়োজিত ‘জব ফেয়ার–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবসময়ই যুবসমাজকে অগ্রাধিকার দিয়ে আসছেন। ১৮ কোটি জনসংখ্যার দেশে ৪ কোটি যুবককে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে দেশের আর্থ-সামাজিক চিত্রে আমূল পরিবর্তন আসবে। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে তুলছে, যা দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মমুখী শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ধরনের শিক্ষা শুধু চাকরির সুযোগ সৃষ্টি করছে না, বরং তরুণদের উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলছে। বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। অনলাইনভিত্তিক বিভিন্ন উদ্যোগ ও দলবদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে নারীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, যা দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন।

ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (নর্থ, ক্রাইম) মো. রবিউল ইসলাম এবং গুডউইভ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনুর রহমান। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে ইউসেপ জব ফেয়ার

দেশের উন্নয়নের প্রধান শক্তি দক্ষ যুবসমাজ: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ০১:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫